কয়রায় ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খুলনার কয়রা উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলামের ওপর পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতুবৃন্দ। বুধবার (১১ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন-যুবলীগ নেতা ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা অ্যাড. আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা ফেরদাউস, বেলাল আহম্মেদ বিল্লু, ইসমাইল হোসেন, তুহিন, আমিনুর রহমান রাজা, রনি, ছাদিক, সিয়াম। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বড় ব্রিজসংলগ্ন এলাকায় পূর্বশত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেনকে প্রতিপক্ষ হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে লাল মিয়া নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে কয়রা থানায় ১০ জনের নামে মামলা রুজু হয়। আসামিরা জামিন আবেদন করলে দুজন বাদে বাকি সবার জামিন মঞ্জুর করে আদালাত। আহত ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied