ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ২:৫৬
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মদিনা বেগম (৪০) গুরুতর আহত হয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন রয়েছেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন বাদী হয়ে গত শুক্রবার রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর কলোনি এলাকার বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের সাথে একই এলাকার মৃত মোস্তাক আনসারীর ছেলে আরমান আনসারীর সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এমতবস্থায় গত বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন বাড়ির সীমানায় বাঁশের বেড়া দেন। এতে বিবাদী আরমান আনসারী (৩৫) ও তার বোন আঞ্জুয়ারা বেগম (২৫) ক্ষিপ্ত হয়ে বেড়া ভেঙে দিয়ে প্রায় ১০ হাজার ক্ষতিসাধন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন গত শুক্রবার দুপুরে  মসজিদে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচারপ্রার্থী হলে শালিস বৈঠকের জন্যে আলাপ আলোচনা চলাকালে মসজিদের সামনে ফাঁকা জায়গায় প্রতিপক্ষরা মুক্তিযোদ্ধার স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে চর থাপ্পড় ও কিলঘুষি মেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এরপর বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে বিচার দেওয়ার কারণে প্রতিপক্ষরা আবারও ক্ষিপ্ত হয়ে লাঠিসোডা ও ধারালো ছোরা নিয়ে বাড়ির আঙিনায় অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এতে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন ও তার স্ত্রী প্রতিবাদ করলে আরমান আনসারী, তার বোন আঞ্জুয়ারা বেগম ও তার মা আয়েশা বেওয়া মুক্তিযোদ্ধার স্ত্রী মদিনা বেগমকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফুলা ও দুই পায়ে একাধিক আঘাত করে হাড় ভাঙ্গা জখম করে পরনের কাপড় টানাহেচড়া করে বিবস্ত্রপূর্বক শ্লীলতাহানি ঘটায়। এছাড়াও তার গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মদিনা বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের