পাবিপ্রবিতে অটোমেশন সফটওয়্যার সিস্টেমের যাত্রা শুরু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (১৭ ডিসেম্বর) অটোমেশন সফটওয়্যার সিস্টেম চালু করা হয়েছে। অটোমেশন সফটওয়্যার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিম। এ সময় ‘এডু সফট’র চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সারোয়ার জাহান উপস্থিত ছিলেন।
এই সফটওয়্যারটি প্রথমে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট প্রদানের কাজে ব্যবহার করা হবে। এর সাথে যুক্ত থাকবে পরীক্ষা কমিটি, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ২১টি বিভাগই অটোমেশন সিস্টেমের আওতায় আসবে। তবে ৫টি অনুষদের প্রথম দিকের ৫টি বিভাগকে পাইলটিং প্রকল্প হিসেবে রেজাল্ট প্রস্তুতকরণের জন্য সফটওয়্যার প্রদানকারী প্রতিষ্ঠান ‘এডু সফট’ বিশ্ববিদ্যালয়কে দিকনির্দেশনা প্রদান করবে।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী’সহ অনেকে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি