উলিপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ভিক্ষুক সেজে ৮ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ভিক্ষুক সেজে ৮ বছর পলাতক থাকার পর চাঁন মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে রংপুরের লালবাগ এলাকায়। গ্রেফতারকৃত চাঁন মিয়া উলিপুর পৌরসভার হায়াৎখা এলাকার বাসিন্দা।
থানা পুলিশ জানায়, উলিপুর পৌরশহরের গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় গত ২০১৫ সালে বিজ্ঞ আদালত অভিযুক্ত চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে আসামী বিভিন্ন জেলায় ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর থেকে পলাতক ছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১৮ ডিসেম্বর) সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি