ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে হিল ফ্লাওয়ার এর আয়োজনে জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক কর্মশালা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ১:১৩
বেসরকারি উন্নয়ন সংস্থা রাঙামাটি হিল ফ্লাওয়ার এর আয়োজনে উন্নয়ন সংস্থা শেড বোর্ড এর সহযোগিতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মান এর অর্থায়নে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম( সিসিএইচপি) শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে স্টেকহোল্ডার এবং স্থানীয় পর্যায়ে প্রিন্ট মিডিয়ার সাথে জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক " কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার ( ১৮ ডিসেম্বর)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। হিল ফ্লাওয়ার এর সিনিয়র কর্মকর্তা মিলন চাকমার সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার ও ট্রেইনার এপ্পি চাকমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা সমবায় অফিসার নাদিরা বেগম এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। 
 
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সাবেক সভাপতি কবির হোসেন। 
 
কর্মশালায় সিসিএইচপি প্রকল্পের অগ্রগতি কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ফাইনান্স এন্ড এ্যাডমিন ডিরেক্টর সনজিৎ তনচংগ্যা।
 
কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, প্রিন্ট্র মিডিয়ার সাংবাদিক, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সদস্য, ওমেন ডেভেলপমেন্ট গ্রুপের সদস্য এবং  হিল ফ্লাওয়ার সংস্থার সিসিএইচপি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু