মন্ত্রণালয়কে হাইকোর্ট দেখালেন চসিকের প্রকৌশলীরা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামের বদলি আদেশ স্থগিত চেয়েছে উচ্চ আদালতে রিট পিটিশন করেছিলেন। আদালত শুনানী শেষে সেই রিট পিটিশন মূলে বদলীর ওপর স্থগিতাদেশ জারি করে। এবার চসিক প্রকৌশলী রফিকুল ইসলামের বদলী স্থগিত করে দেওয়া আদেশের বিরুদ্ধে আরেকটি রিট পিটিশন দায়ের করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নবীউল ইসলাম। এবার এই রিট পিটিশনের ওপর ‘স্থিতাবস্থা’ দিয়েছে উচ্চ আদালত।
ফলে চসিকের প্রধান প্রকৌশলী পদে রফিকুল ইসলাম বহাল থাকা নিয়ে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। গত রোববার রফিকুল ইসলামের আইনজীবী মুহাম্মদ মুজিবুর রহমান সিটি মেয়রকে উচ্চ আদালতের এ নির্দেশনাটি লিখিতভাবে জানিয়েছেন।
জানা গেছে, অবসরে যাওয়ার চার মাস আগে গত ১৪ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনে বদলি করে অফিস আদেশ জারি করে। এতে বলা হয়, ২২ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ নভেম্বর তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। বরিশাল সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলীর কোনো পদ নেই।
এছাড়া ১৯ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. নবীউল ইসলামকে চসিকের প্রধান প্রকৌশলী পদে বদলি করে আরেকটি অফিস আদেশ জারি স্থানীয় সরকার বিভাগ।
এদিকে বদলি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট করেন রফিকুল ইসলাম। ২২ নভেম্বর ওই রিটের রায়ে বদলি আদেশ ২০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়। পরে এ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে ২৩ নভেম্বর রিট করেন মো. নবীউল ইসলাম। যার ওপর ”স্থিতাবস্থা” দেওয়া হয়। এ বিষয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, রফিকুল ইসলাম তার দায়িত্ব হস্তান্তর করেনি এবং কেউ প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বও গ্রহণ করেনি। প্রধান প্রকৌশলী পদে তার দায়িত্ব পালনে কোনো বাধা নেই।
আইনজীবী মুহাম্মদ মুজিবুর রহমান জানান, স্থিতি অবস্থা বলতে যে যে অবস্থায় ছিল সে অবস্থায় বহাল থাকবেন।
জানা গেছে, আগামী ২০ মার্চ অবসরে যাবেন রফিকুল ইসলাম। তবে নবীউল ইসলাম যাবেন ১০ মার্চ। আইনজীবী মুহাম্মদ মুজিবুর রহমানের দেওয়া চিঠিতে এ বিষয়ে বলা হয়, চাকরির শেষ ৩ মাসের জন্য নবীউল ইসলামকে এলজিইডিতে ফেরত দিতে পারেন। এছাড়া চাকরির শেষ ৩ মাসে তাকে তার মাদার অর্গানাইজেশনে (এলজিইডি) এ পরিষেবা দেওয়া বাধ্যতামূলক।
উচ্চ আদালত বদলীর আদেশ স্থগিত করার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ”অবসরে যাওয়ার আগে নিজ প্রতিষ্ঠানে ফেরত পাঠানোর বাধ্যবাদকতা রয়েছে। আমার নিয়োগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এবং আগামী ২০ মার্চ অবসরে যাব, তাহলে আমাকে আবারো এখানে আসতে হবে। তাই বদলী আদেশের বিরুদ্ধে রিট করেছিলাম। উচ্চ আদালত আমার উত্থাপিত দাবি যুক্তিসংগত মনে করেছেন, ফলে আমার বদলী আদেশ স্থগিত করেছেন।”
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু