ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই: ইউএনও শেরপুর


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:৩৩
বগুড়ার শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.সুমন জিহাদী। 
 
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুস্থ সমাজ গঠনে খেলাধুলা এবং সাংস্কৃতি বিকাশের বিকল্প নেই।  তাই সাংবাদিকদের সহযোগিতায় সুস্থ সমাজ এবং উপজেলার উন্নয়নের সাংবাদিকদের নিয়ে একসাথে কাজ করতে চান শেরপুরের নবাগত ইউ এন ও মো.সুমন জিহাদী। এছাড়াও মূল ধারার সাংবাদিকতা এবং নাগরিক সাংবাদিকতা নিয়ে কথা বলেন তিনি। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকান্ডের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শেরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় কালে তিনি  সাংবাদিকদের উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাবনার উত্তর দেন। 
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) এস, এম, রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, সিটি প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম। এছাড়াও প্রতিটি ক্লাবের সেক্রেটারি সহ অন্যান্য সদস্যগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। জানা যায় ৩৪ তম বিসিএস  এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে পঞ্চগড় জেলার একটি উপজেলাতে  সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেও বগুড়ার দুপচাচিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় তাকে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বসবাসকারী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এই নির্বাহী কর্মকর্তা। ১২ই ডিসেম্বর শেরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। 

এমএসএম / এমএসএম

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা