ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় ২ আসনের প্রতীক বরাদ্দ যা বললেন সাকিব আল হাসান


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:৪৪

মাগুরা-২ আসনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বৈধ ১০ প্রার্থীর মাঝে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন।

মাগুরা-১ আসনে প্রতীক প্রাপ্ত পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান- নৌকা, জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সঈফ- লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন- ডাব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী মোতাসিম বিল্লা- টেলিভিশন ও তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি- সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।

মাগুরা-২ আসনে পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। যেখানে আওয়ামীলীগ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার- নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আলী- লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী কাজী রেজাউল হোসেন- ডাব, বাংলাদেশ সুপ্রিম পার্টির আছাদুজ্জামান- একতারা, তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম- সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।

নৌকা প্রতীক পাওয়ার পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমার সঙ্গে চারজন প্রার্থী আছেন। তাঁরা সবাই যোগ্য। ভোটাররা যাঁকে পছন্দ করবেন, তাঁরই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। আমাদের সবারই চেষ্টা থাকবে, যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। একই সঙ্গে চেষ্টা থাকবে, যত বেশি ভোটার আনা যায়। এর ফলে এবার এটাই বড় চ্যালেঞ্জ যে আমরা কত ভোটারের আগ্রহ জোগাতে পারি। আরেক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, যদি সুযোগ পাই আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে কাজ করার। সবার কথা শুনব, সবার পরামর্শ নেব। সব শুনে সমষ্টিগতভাবে পুরো মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব। এ সময় সাকিবের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সী রেজাউল ইসলাম এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাগুরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে নির্বাচন আচরণবিধি মেনে চলার কথা বলেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা