দিনাজপুর-৪ আসন (খানসামা-চিরিরবন্দর) প্রতীক বরাদ্দ পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দিনাজপুর-৪ আসনের ৪ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এ প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠে প্রচারে বাধা নেই প্রার্থীদের।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মোনাজাত চৌধুরী মিলন লাঙল, স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক ট্রাক এবং এনপিপির আজিজা সুলতানা আম প্রতীকে নির্বাচন করবেন।
যদিও প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা প্রচারের কৌশল নিয়ে নিয়মিত বৈঠক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। তবে আজ সোমবার থেকে তারা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাবেন। আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করবেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম।
জাতীয় নির্বাচনে ইসির বৈধতা পাওয়া প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। এদিন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের বরাবর আবেদন করে প্রার্থীদের অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত করে ইসি।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন