ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ১:১০
হাজার হাজার মানুষকে কাঁদিয়ে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন।  সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৭.১৫ মিনিটে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওইদিন বাদ আছর বেলাগাঁও-কন্টিনালা জামে মসজিদ কেন্দ্রীয় ঈদগাহে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন সম্পন্ন হয় ওই জনপ্রিয় কিংবদন্তী জনপ্রতিনিধির।
 
হাজার হাজার জনতার ঢল নামে তাঁর জানাজায়, অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজ ও সকল শ্রেণী পেশার মানুষ। এসময় তাঁরা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিনের দীর্ঘ বর্ণাঢ্য জীবন এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসার স্মৃতি চারণ করেন। তারা বলেন- দীর্ঘ জীবনে সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ছিলেন নিবেদিত প্রাণ একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান মানুষ।  জুড়ী উপজেলা প্রতিষ্ঠায় তাঁর ছিলো অনেক অবদান। এই উপজেলার উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছেন। আজীবন মানুষের সেবা করেছেন। আজকের জানাজা-ই এর প্রমাণ। আজ হাজারো মানুষের ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজ আমরা শোকাহত। আমরা এই উপজেলার একজন অভিভাবককে হারালাম।  তাঁর মৃত্যুর খবরে জুড়ী উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। 
 
মৃত্যুকালে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিনের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ  অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার