ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে বাস চাপায় যুবক নিহত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৪:১১

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় বনফুল পরিবনের বাস চাপায় মোটরসাইকেল চালক মারুফ নামের এ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর এলাকায় পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মারুফ তালুকদার (৩২) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার মাওলানা আব্দুস সালাম তালুকদারের পুত্র।
নিহত মারুফের পিতা আব্দুস সালাম তালুকদার জানান, সকালে তার ছেলে মারুফ ব্যক্তিগত মোটরসাইকেল যোগে টগড়া এলাকায় তাদের বাড়ী থেকে পিরোজপুরের উদ্যোশে রওনা হয়। পরে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইন্দুরকানী উপজেলার উমেদপুর এলাকায় এলে ঢাকা থেকে আসা দ্রুগামী বনফুল পরিবহনের একটি বাস তার ছেলেসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে করে তার ছেলে মারুফ গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার গুরত্বর হওয়া জেলা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করে। তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এম্বুলন্সেই মারুফ মারা যায়।
ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বনফুল পরিবহনের বাসটির চালক ও বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত