সোনারগাঁয়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় লাখো জনতার ঢল
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, ছাত্র লীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর, স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা গাড়িবহরে বিজয় র্যালী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জড়ো হয়। পরে আব্দুল্লাহ আল কায়সারে নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন