ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিজয় দিবসে পতাকা উত্তোলন না করায় জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী শোকজ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৯-১২-২০২৩ বিকাল ৫:১৬

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পতাকা উত্তোলন না করায় দিনাজপুরের খানসামায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মিরাজুল ইসলামকে শোকজ করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ,এন মো. নাইমূল এহসান স্বাক্ষরিত এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সেখানে তিন কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সেই নিয়মের কোন তোয়াক্কা না করেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে ৫২ তম মহান বিজয় দিবস-২০২৩ এ উঠানো হয়নি জাতীয় পতাকা।

পরে স্থানীয়রা বিজয় দিবসে সরকারি অফিসে পতাকা উত্তোলন না দেখে তারা বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানায়। খবর পেয়ে সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্থলে যান এবং সত্যতা পান। এরপর বক্তব্যের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলামকে বক্তব্যের জন্য ফোন দিলে বিষয়টি জানতে পেরে দ্রুত জাতীয় পতাকা উঠানোর ব্যবস্থা করেন তিনি।

পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান