ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টেন্ডার উত্তোলন না করায় ঠিকাদারকে মারধরের অভিযোগ পাবনা জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ১২:৫৩

টেন্ডার উত্তোলন না করায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও তার সমর্থকদের বিরুদ্ধে  দেলোয়ার হোসেন নামে এক ঠিকাদারকে মারধর, হত্যার হুমকি, অফিস ভাংচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে শহরের অনন্ত বাজারে দেলোয়ারের ডায়নামিক ট্রেডার্সের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পাবনার এলজিইডির আওতাধীন সুজানগরের কামারহাট হাকিমপুর বটতলা এলাকায়  সেতু নির্মাণের দরপত্র জমা দেয়ার শেষ দিন ও উদ্বোধনের দিন সোমবার ছিল।
এর আগে মিজানুর রহমান সবুজ ও তার লোকজন দেলোয়ারকে এ কাজে অংশ না নেয়ার এবং টেন্ডার প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল। দেলোয়ার এতে রাজি না হওয়ায় সোমবার রাত ৮টার দিকে সবুজের নেতৃত্বে ১০-১৫ জন দেলোয়ারের ডায়নামিক ট্রেডার্সের কার্যালয়ে হামলা চালায়। এ সময় দেলোয়ারকে মারধর ও তার কার্যালয় ভাংচুর করা হয়।
দেলোয়ার হোসেন জানান, আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ড্রয়ার থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
ভুক্তভোগী ঠিকাদার দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে আমি ভীষণ আতঙ্কে আছি। কারণ তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। এর জন্য রাস্তায় বের হতে ভয় পাচ্ছি।
যোগাযোগ করা হলে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন,‘আমার সঙ্গে নয়;  সেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে সমস্যা হয়েছে। আমরা তা সমাধানের চেষ্টা করছি। আমি জানি না কেন পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমাকে তার ( দেলোয়ার) সাথে কথা বলতে দিন এবং শুনুন কেন তিনি আমার নাম দিয়েছেন। তারপর আমি এটা সম্পর্কে কথা বলতে পারবো।’
অভিযোগের সত্যতা নিশ্চিত করে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন,‘এ ব্যাপারে গতকাল রাতে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির