আমার আসনে সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে হবে-নেতাকর্মীদের উদ্দেশ্যে মাসুদ চৌধুরী এমপি
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয় পার্টির প্রার্থী জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার উন্নয়নে পাঁচ বছর কাজ করেছি। আরও অনেক কাজ অসমাপ্ত আছে, এসব অসমাপ্ত কাজ শেষ করতে লাঙ্গল মার্কায় ভোট চাই। সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে ঘরে ঘরে গণসংযোগ করতে হবে।
মঙ্গলবার বিকালে সোনাগাজী বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। বিকালে কুঠির হাট বাজার থেকে শুরু হয়ে তাকিয়া বাজার, কাজীর হাট, কারামতিয়া, জমাদার বাজার, মতিগঞ্জ বাজার, কাশ্মীর বাজার, ওলামাবাজার, সোনাগাজী বাজার, মনগাজী বাজার ও ভৈরব চৌধুরী বাজারে গণসংযোগ শেষ করেন তিনি।
এসময় বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন মাসুদ চৌধুরী। গণসংযোগকালে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন মৃধা, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
এতে আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়