ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-১ আসনের নৌকার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ৪:২০

স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে বৈঠক করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন তদন্ত কমিটি।  সেখানে  নৌকার পক্ষে ভোটের জন্য বলা হয়।
বুধবার বিকেলে নির্বাচন তদন্ত কমিটির প্রধান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইকরামুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকরামুল কবির স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ বুধবার সকালে শামসুল হক টুকুকে দেয়া হয়। শামসুল হক টুকুকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়, “শুভেচ্ছা নিন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আপনার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ এই কমিটির কাছে করা হয়েছে যে, নির্বাচনী আচরণবিধি, ২০০৮-এ বর্ণিত সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। ১৪/১২/২০২৩ তারিখে আপনার বাসায় মাগরিবের নামাজের পর ১) মোঃ মহিউদ্দিন, প্রধান শিক্ষক, বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেক্রেটারি বেড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ২) মোঃ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, বেড়া সরকারি ডিগ্রী কলেজ, ৩) বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত সম্পাদক হারুনর রশিদ, ৪) বেড়া  পৌর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসছের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভা-সমাবেশে নৌকা মার্কায় ভোট চাওয়া এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকদেও নৌকায় ভোট দিতে উৎসাহিত করা, যা ২০০৮ সালের সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধির বিধি ১২ এর লঙ্ঘন।
অভিযোগের বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে, তাহলে পরবর্তী ২ (দুই) কার্যদিবসের মধ্যে আপনার প্রতিনিধির মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীকে সরাসরি লিখিতভাবে প্রদান করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে।
অন্যথায়, আপনার ব্যাখ্যা ছাড়াই তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে।”এর আগে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সদস্য অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচনী তদন্ত কমিটিসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। বিভিন্ন স্থানীয় সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে বৈঠকে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন জেলা রিটার্নিং অফিসার।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের নির্বাচনী রাজনীতি। বিভিন্ন বাধা, হুমকি, কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাঁথিয়া বাজারে তাকে প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে নৌকার সমর্থকরা। পরে রাতে নিজ বাসভবনে বাধা, হুমকি, কর্মীদের মারধর, ভাংচুরের বিষয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির