নায়েকপুর ইউনিয়নের ফসল রক্ষা বাঁধ উদ্বোধন করলেন ইউএনও শাহ আলম মিয়া
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের জালিয়ার হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া।
রোজ বুধবার ( ২০ ডিসেম্বর) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের জালিয়ার হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া, নায়েকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হদিস উদ্দিন, উক্ত কাজের পিআইসি সভাপতি ইউপি সদস্য সেলিম মিয়া, পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী সোহেল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নায়েকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদীস উদ্দীন বলেন, জালিয়ার হাওরের এই ফসল রক্ষা বাঁধটি হল একটি গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ , আগাম বন্যার কারণে কৈজানি নদীর পাড় ডুবে পানি এসে জালিয়ার হাওরে পড়ে ফলে কৃষকের ধান সব পানির নিচে চলে যায়। এই ফসল রক্ষা বাঁধটি সম্পূর্ণ হলে এলাকার কৃষকরা অনেক উপকৃত হবে, আগাম বন্যার পানি থেকে কিছুটা হলেও রক্ষা পাবে।
এ সময় মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন, মদন উপজেলা একটি হাওর অঞ্চল কৃষকের কষ্টের ফসল রক্ষায় এ বছর আগে থেকেই (পিআইসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অক্লান্ত প্রচেষ্টায় নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। ফলে সঠিক সময়েই শেষ হবে সকল বাঁধের মেরামত কাজ। এ জন্য সকল প্রকল্পের কাজ সার্বক্ষণিক নজরদারি করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের দৃষ্টি রাখতে অনুরোধ জানান তিনি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান