খানসামায় নতুন কারিকুলামে শিক্ষকদের সাতদিনের প্রশিক্ষণ শুরু
দিনাজপুরের খানসামায় নতুন শিক্ষাক্রমে “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম” শীর্ষক স্কিমের আওতায় ৭ দিনব্যাপী শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হতে আগামী রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮.৩০ টা হতে বিকেল ৪.৩০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৮০০জন শিক্ষক/শিক্ষিকা খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষ্যে আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক।
কোর্স কো অর্ডিনেটর একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান আলী সরকার এর নেতৃত্বে ৮ম ও ৯ম শ্রেণির মোট ১১টি বিষয়ে ৪০জন প্রশিক্ষক দ্বারা কর্মসূচি শুরু হয়েছে।
প্রশিক্ষণ পরিচালক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক বলেন, ইতিপূর্বে এই শিক্ষককেরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে এবং শিক্ষার মানকে উন্নত করে তুলবে। আমাদের যে নতুন শিক্ষাক্রম সেটা সর্বাত্মক সুন্দরভাবে সম্পূর্ণ হবে। তাছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবে না।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন