শীত এলেই অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রাণীশংকৈলের রামরাই দিঘি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘি এ যেন অতিথি পাখির অভয়াশ্রম। প্রতিবছর শীত এলেই বিভিন্ন দেশ বিদেশ থেকে পরিযায়ী পাখিরা আশ্রয়ের খোঁজে আসে রামরাই দিঘীতে। এখানে এসে প্রকৃতিকে সাজাই নতুন সাজে।উপজেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এই রামরাই দীঘিতে শীতকালে অতিথি পাখির আগমন ঘিরে নান্দনিক সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হয়েছে। দিঘির জলে অতিথি পাখির কলকাকলিতে এক মনোমুগ্ধকর পরিবেশে এ যেন পাখির মেলা বসেছে।
রাণীশংকৈল পৌর শহর থেকে ৩ কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যে ঘেরা রামরাই দিঘি। প্রতিবছর শীত মৌসুমে রামরাই দিঘির জলে গাংচিল, পানকৌড়ি, পাতিহাঁস সহ নানা প্রজাতির হাজার হাজার অতিথি পাখির আগমনে রামরাই দিঘির সৌন্দর্য পাখি প্রেমিক ও পর্যটকদের মন আকৃষ্ট করছে।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা অতিথি পাখির কিচিরমিচির শব্দ আর উরন্ত দৃশ্যধারণের চেষ্টায় মেতেছেন কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের খুনসুটি ক্যামেরায় ধারণের চেষ্টা চালাচ্ছেন। রামরাই দিঘির জলকেলিতে অতিথি পাখির অবাদ বিচরণ এখন সবার নজর কেড়েছে। ৪২ একর জমিজুড়ে রামরাই দিঘিটি অবস্থিত। দিঘীর পুকুর পাড়ে চারদিকে সাড়ে ৮'শ এর অধিক লিচুগাছ চারিদিক পুকুরের উচু টিলা গুলো দেখতে বেশ মনোমুগ্ধকর মনোরম পরিবেশ আকৃষ্ট করছে পর্যটকদেরকে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন দিঘীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
রামরাই দিঘির কেয়ার টেকার হেদলু রাম বর্মন বলেন, ‘শীত এলেই রামরাই দিঘির জলকেলিতে, চোখে পড়ে নানা রঙ-বেরঙের নাম জানা, অজানা পাখির। এসব অতিথি পাখি প্রকৃতির বন্ধু, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব ও প্রেরণা। এ পাখিগুলোকে অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বন্ধুসুলভ আচরণ করা উচিত। এই পাখিগুলো রক্ষা করা সকলের দায়িত্ব।
তিনি আরও জানান, অতিথি পাখিদের অবাধবিচরণে কোনো ধরনের বাধা নেই বেআইনিভাবে পাখি শিকার হচ্ছে না। অনেক পাখি শিকারিরাও আসেন পাখি শিকারের উদ্দেশ্যে আমরা সব সময় তাদের নিরুৎসাহিত করি। কারণ অতিথি পাখিরা আমাদের দেশে আসে অতিথি হয়ে। এসব অতিথি পাখি অভয় আশ্রম হিসেবে এই রামরাই এর জলরাশিতে আশ্রয় নিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সকালের সময়কে জানান, 'অতিথি পাখির অভয়াশ্রম রামরাই দিঘিতে পাখিরা থাকবে আনন্দ করবে'। পাখি শিকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাখি শিকারের কোনো সুযোগ নেই। কেউ যদি পাখি শিকার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি