ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও গাড়ি ভাংচুর


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-১২-২০২৩ রাত ১২:১৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারণা শুরুর সাথে সাথে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী অফিস,প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও সিএনজি অটোরিক্সা ভাংচুরের ঘটনা ঘটেছে৷এসময় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী সমর্থক এক ইউপি সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবরে অভিযোগ জানিয়ে ফৌজদারি মামলা গ্রহণ করতে আবেদন করেছে পটিয়ার বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নাজমুল করিম চৌধুরী।
 
অভিযোগের বিষয়ে নাজমুল করিম সকালের সময় কে বলেন,গত দুই দিন ধরে দফায় দফায় আমাদের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে।আমরা একাধিকবার এই বিষয়ে মামলা গ্রহণের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবরে আবেদন জানিয়ে যাচ্ছি৷ এই অবস্থা চলতে থাকলে এলাকার শান্তি শৃংখলার আরো অবনতির আশঙ্কা করছি৷ এসব ঘটনার সাথে মোতাহের ইসলাম চৌধুরীর সমর্থক হিসেবে চিহ্নিত কতিপয় ব্যক্তি ও একদল সন্ত্রাসীরা জড়িত। সরকার ও নির্বাচন কমিশন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর এই অবস্থায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকের লেবাসে একদল সন্ত্রাসী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে৷ 
 
অভিযোগ উঠেছে, স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের সমর্থক ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু ও তার সহকারী ২০-২২ জন কর্মী পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে ঈগল প্রতীক এর নির্বাচনী অফিস নির্মাণ করিতে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা ও মারধর করে। এছাড়া মনসা চৌমুহনীস্থ ৫নং ওয়ার্ডে ঈগল প্রতিকের নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় । উত্তর হরিনখাইন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন বটতল এলাকায় ঈগল প্রতিকের সমর্থনে প্রচারে নিয়োজিত কর্মীদের বেধড়ক মারধর করে এবং প্রচারণায় ব্যবহৃত মাইক, ব্যাটারি এবং একাধিক গাড়ি ভাংচুর করা হয় । এছাড়া মেহের আটী ৯ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী সমর্থক মাইনুউদ্দীন আদি নামের এক কর্মীকে মারধর করে গুরুতর আহত করেছে কতিপয় সন্ত্রাসীরা৷
 
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন সকালের সময় কে বলেন, জিরি এলাকায় সংঘটিত ঘটনায় থানায় একটি মামলা হয়েছে৷ এর প্রেক্ষিতে আমাদের তদন্ত কাজ ও অভিযান দুটোই চলমান আছে৷ এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পটিয়া থানার পুলিশ সার্বক্ষণিক তৎপর আছে৷

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২