ঘোড়াঘাটে সেনাবাহিনী কর্তৃক দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর ৯৩ সাঁজোয়া বিগ্রেডের অধীনস্থ বেংগল ক্যালভ্যালরি- এর আয়োজনে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে ৯৩ সাঁজোয়া বিগ্রেড এর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ. মহসিন রেজা, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এবং বেংগল ক্যাভ্যালরি এর অধিনায়ক লেঃ কর্নেল মো. সেলিম রেজা, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি সহ অন্যান্য কর্মকর্তারা এসব কম্বল বিতরণ করেন। এছাড়া ঘোড়াঘাট সহ বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাজবাড়ী রহমানিয়া আলীম মাদ্রাসা মাঠ ও নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ১৭৫০ টি কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন সহ নানাবিধ জনসেবামূলক কাজের অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিতরণ অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied