ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

গোপালগঞ্জের তিন সংসদীয় আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন দাখিল


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ২:১৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন মোট ৩৯ জন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ সংশ্লিষ্ট নির্বাচন দপ্তরে এসব মনোনয়ন জমা দেওয়া হয়।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গোপালগঞ্জ-১ আসনে ১৩ জন, গোপালগঞ্জ-২ আসনে সর্বোচ্চ ১৪ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান, জনতার দলের মো. জাকির হোসেন, বিএনপির মো. সেলিমুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, এম এ কাইয়ুম খান, এম আনিসুল ইসলাম, সুলতান জামান খান ও নাজমুল আলম। এছাড়া জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হামিদ, গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া, সিপিবির নীরোদ বরন মজুমদার, খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী এবং এবি পার্টির আল আমিন মনোনয়নপত্র জমা দেন।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন—জাকের পার্টির মাহামুদ হাসান, জামায়াতে ইসলামীর আজমল হোসাইন, খেলাফত মজলিসের শোয়াইব ইব্রাহিম, বিএনপির ডা. কে এম বাবর এবং স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম, মশিউর রহমান, উৎপল বিশ্বাস, কামরুজ্জামান ভূঁইয়া, শিপন ভূঁইয়া ও রনি মোল্লা। এছাড়া গণফোরামের শাহ মফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম হোসাইন সিকদার এবং গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদও মনোনয়ন দাখিল করেন।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে দলের প্রভাবশালী দুই নেতা এমএইচ খান মঞ্জু ও সিরাজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁরা উভয়েই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবেও পরিচিত।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন—গণঅধিকার পরিষদের আবুল বশার দাড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, বিএনপির এস এম জিলানী, জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির মো. আরিফুল দাড়িয়া, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ ও আলী আহমেদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশন আরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাসও এ আসনে প্রার্থী হয়েছেন।
নির্বাচন কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মনোনয়ন দাখিল কার্যক্রম চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।

Aminur / Aminur

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ