মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন,মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন,কৃষি অফিসার মো. আব্দুশ শাকুর সাদী,সাংবাদিক এস এম সারোয়ার খোকন, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল।
মাসিক সভায় মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন সার্বিক বিষয় খোঁজ খবর নিয়ে সমাধান করার আশ্বাস দেন।
আইনশৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার