নেত্রকোনা-৪ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে বাবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।
নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে মনোনয়নপত্র জমা দিলেন। শ্রাবণী এর আগে ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।
এ নিয়ে এ আসনে এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
উল্লেখ্য- অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের চম্পা রানি সরকার, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৭৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ২২২ জন, নারী ভোটার এক লাখ ৭৯ হাজার ৭১৯ জন এবং ১২ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৯৮টি ভোট কেন্দ্রের ৭৯২টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।
Aminur / Aminur
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied