ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাসুদ চৌধুরীর পক্ষে সোনাগাজী-দাগনভূঞার আওয়ামীলীগ একাট্টাঃ নিজাম হাজারী এমপি


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ৩:২১

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন,  জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ি করা। ফেনী-৩ এর নির্বাচনি এলাকা সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন মাসুদ চৌধুরীর পক্ষে একাট্টা।
বৃহষ্পতিবার দুপুরে দাগনভূঞা মনপুরা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আ'লীগের সকল স্তরের নেতাকর্মীর স্বস্তি। এর জন্য যেকোন বিষয়ে আমরা ছাড় দিতে প্রস্তুত।

সভায় ফেনী-৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, সোনাগাজী- দাগনভুঞায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুত কেন্দ্র, নৌ বন্দর, বীজ ভান্ডারসহ কয়েকটি মেঘা প্রকল্প নির্মাণাধীন।  এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের  জন্য লাঙ্গল প্রতীকে আপনাদের সমর্থন চাই।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়নাল আবদীন মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি,  রোখসানা সিদ্দিকী, পৌর মেয়র ওমর ফারুক,  জেলা পরিষদ সদস্য খায়েজ আহম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শামছুদ্দিন মামুন প্রমুখ।

এসময় উপজেলার সকল জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত