ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্নার ৪টি নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন ও গণসংযোগ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ৩:২৮
ঢাকা-৫ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭০নং ওয়ার্ডের মেন্দিপুর ইউনিটে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্নার সমর্থনে ৪টি নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন করা হয়।বুধবার ২০ ডিসেম্বর রাতে এই নির্বাচনী প্রচারণা কার্যালয়গুলো উদ্বোধন করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর,ডেমরা থানা আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আতিকুর রহমান (আতিক) প্রধান অতিথির বক্তব্যে হাজী আতিকুর রহমান (আতিক) বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-৫ আসনে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও ৭জানুয়ারী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে লুটেপুটে খায়। দেশের উন্নয়ন না হয়ে বরং তাদের নিজেদের ব্যাক্তিগত উন্নয়ন হয়। সমাজে বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
 
এসময় আরো উপস্থিত ছিলেন ৭০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান (হাবু)মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাতব্বর আনিস বেপারী, ঠুলঠুলিয়া ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী সহ ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা।

এমএসএম / এমএসএম

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত