মদনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১জন নারীসহ আহত ৩০ জন
গানের অনুষ্ঠানের কথা কাটাকাটি কে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী বাফলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও নারীসহ ৩০ জন আহত হয়েছে ।
আহতদের মধ্যে মতি রহমানের ছেলে জজ মিয়া (৩৫) মিয়া, সুলত মিয়ার ছেলে জুয়েল ( ২৫)কে স্বজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জুয়েল নিহত হয় ।
আহতরা হলেন, সবুজ মিয়ার ছেলে আনোয়ার ( ৩০), রহমতুল্লাহার ছেলে সমীর ১৮ বজলু মিয়ার ছেলে নুরুদ্দিন(২৪ )আবু হুরায়রা ৩০, চঞ্চল মিয়া মমতা আক্তার ( ৬০) বিজয় (১৯) বরকতুল্লাহ ছেলে মোকলেছুর (৩৮) দারগ আলী ছেলে হাবিব(৬০) সাজান মের ছেলে ফুজায়েল (৩৫), নুরুদ্দিনের ছেলে হালান (৩৪), পিয়ারুলের ছেলে বারেক (৪০) রতনের ছেলে বাদল (৩৫) লাভলী আক্তার, মঞ্জরুল হকের ছেলে রাহিম (৩৬),
অপরদিকে আহতরা হলেন, মৃত উকিল মিয়ার ছেলে সুজাত উল্লাহ (৫৫) মৃত রহিছ মিয়ার ছেলে রুবেল (৪০), রহিস মৃত উদ্দিনের ছেলে সুয়েল (৩০), রহমত মিয়ার ছেলের সজীব (১৮), নুরুল হকের ছেলে সাব্বির (১৮), আরমান ( ২০) । বাকি আহতরা নিকটস্থ স্বাস্থ্য সেবায় চিকিৎসা নিচ্ছেন।জানা যায়, কাইটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল মিয়ার (৫০)এর বাড়িতে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে একটি গানের অনুষ্ঠান হয়। উক্ত গানের অনুষ্ঠানে বাঁশরী বাফলা গ্রামের চন্দন মিয়ার ছেলে মাহফুজ (২৪) এর সাথে জালেক মিয়ার ছেলে রুমান (২০) ও নুরুল হকের ছেলে সাব্বিরের ১৮ সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে গত ২০ ডিসেম্বর চন্দন মিয়ার ছেলে মাহফুজ কাইটাইল বাজারে কেন্দুয়া ও আখাশ্রী মোরে সন্ধ্যা সময় জালেক মিয়ার ছেলে রোমানকে মারধর করে উক্ত ঘটনাকে কেন্দ্র করে রোজ বৃহস্পতিবার( ২১ ডিসেম্বর )সকাল ১১ টার দিকে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান