বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিব্রতকর অবস্থায়
দীর্ঘ ১৫ বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছেন মেজর জেনারেল ( অবঃ) আবদুল হাফিজ মল্লিক। বাকেরগঞ্জবাসীর প্রত্যাশা ছিল এবার যেনো নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ থেকে হয়। জনগণের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হয়েছে এ আসনে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে স্বতন্ত্র প্রার্থী নিয়ে।
শামসুল আলম চুন্নু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ফলে কর্মীরা হয়েছে দ্বিধাবিভক্ত। দু'জনই সজ্জন এবং ক্লিন ইমেজ সম্পন্ন ব্যক্তিত্ব। হাফিজ মল্লিক এমপি হ'লে মন্ত্রী হবে বলে জনগণ আশাবাদী । এ আসনে আওয়ামীলীগের দুই প্রার্থীর মধ্যে বেশ জমজমাট লড়াইয়ের সম্ভাবনা। বিগত ১৫ বছর আশাতীত উন্নয়ন না হওয়ায় জনগণ উন্নয়নকে প্রাধান্য দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিবে। জনগণ "বাকেরগঞ্জ জেলা ফিরে পেতে চায়", তাই এ দাবীর সাথে যে প্রার্থী সহমত প্রকাশ করবে নিঃসন্দেহে সে এগিয়ে যাবে বলে সুধীমহল মনে করছে। এছাড়া, যোগাোযোগ ব্যবস্থার বেহাল দশা, নদী ভাঙ্গন ও কৃষিজমি কর্তন করে মাটি বিক্রয় এলাকার বড় সমস্যা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড