ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে আ.লীগ কার্যালয়ে হামলার অভিযোগে সন্ত্রাসীদের শাস্তি দাবি


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ৪:৫৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুরের ঘটনায় সহকারি রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদারের কর্মীরা গত মঙ্গলবার সন্ধ্যায় ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকা প্রতীকের প্রার্থী ছোট মনিরের ছবি এবং আসবাবপত্র ভাংচুর ও লুট করে।

লিখিত অভিযোগে আরো বলা হয়, ঈগল প্রতীকের কর্মীরা দেড়শতাধিক সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার সময় সেখানে অবস্থানরত ৪/৫জন নৌকার কর্মীকে মারপিট করে। তারা অফিস ড্রয়ারে নির্বাচনী কাজে রাখা ২৮ হাজার টাকাও লুট করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি রফিকুল ইসলাম চান মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা তাতীলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একামত আলী সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা আক্তার শিখা প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা দোষীদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, এ হামলার ঘটনায় গত বুধবার রাতে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে অর্ধশতাধিক ঈগল প্রতীকের কর্মীকে আসামী করে সহকারি রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা