পটিয়ার ওসিকে ১২ ঘন্টার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম নৌকার প্রার্থীর
চট্টগ্রামের পটিয়া থানার ওসি নেজাম উদ্দীনকে ১২ ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে আল্টিমেটম দিয়েছে চট্টগ্রাম ১২ পটিয়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। এসময় তিনি বলেন, জাতীয় সংসহেদর হুইপ সামশুল হক চৌধুরী তার ১৫ বছর ধরে করা নানা অপকর্মের কারণে যেখানে যাচ্ছেন সেখানে জনরোষের শিকার হচ্ছেন। বিভিন্ন প্রকল্পে জনগণকে আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে তাদের অর্থ আত্মসাৎ করায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিষয়টা তিনি বুঝতে পেরে কৌশলে নিজের লোকদের মাধ্যমে নিজেদের ক্ষতি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর দোষ চাপাচ্ছে।
তিনি তার অপকর্মের কারণে জনরোষের শিকার হলেও ওসির সাথে মিলে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে ওসি নেজাম উদ্দীন ও তার বশংবদ অফিসাররা বাধা হতে পারে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, ইসিতে অভিযোগ দেয়ার ১০ দিন পার হলেও ওসি নেজামউদ্দীন স্বপদে বহাল থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করছেন এবং নেতাকর্মীদের বাড়ি ঘরে গিয়ে নানা রকম হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ নেতা কর্মীরা বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের মত রাতে ঘরে ঘুমাতে পারছে না। বিএনপি-জাময়াতকে কথায় কথায় পুলিশ যেভাবে মামলা দিচ্ছে সেভাবে স্বতন্ত্র প্রার্থীর ইশরায় ওসি মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলন থেকে ওসি নেজাম উদ্দীনকে ১২ ঘন্টার সময় বেঁেধে দেন।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চেমন আরা তৈয়ব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তিমির বরণ চৌধুরী, চট্টগ্রাাম দক্ষিন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, ও মাহবুবুর রহমান চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফারুক, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা গাজী আবু তৈয়ব, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুব, জেলা আওয়ামী লীগ সদস্য রাশেদ মনোয়ার, মোঃ নাসির উদ্দীন, গোলাম সরোয়ার মুরাদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঋষি বিশ্বাস, শহীদুল আলম মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক রাজধন, জেলা যুবলীগের সহ সভাপতি মর্তুজা কামাল মুন্সী, দপ্তর সম্পাদক রাজু দাশ, পৌর যুবলীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রচার সম্পাদক গোলাম কাদের, উপজেলা যুবলীগের সদস্য দিদারুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নয়ন শর্মা, ছাত্রলীগ নেতা জুয়েল প্রমুখ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ