ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামা-চিরিরবন্দরে গণসংযোগে ব্যস্ত নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ৪:৮

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (খানসামা-চিরিরবন্দর) দিনাজপুর-৪ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণসহ নৌকা মার্কার ভোট প্রার্থনা করে  সরকারের উন্নয়ন তুলে ধরছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মন্ডল পাড়া,মিয়া বাড়ি পাড়া,সেনপাড়া ও সহজপুর দাখিল মাদ্রাসায় গনসংযোগ ও পথসভা এবং দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নরবলি বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথসভা করেন আবুল হাসান মাহমুদ আলী।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিনভর চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী। এই প্রচারণার এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা ও সাধারণ সম্পাদক আলিম সরকার, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান