ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের সহায়তা প্রদান


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ৪:১০

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে খানসামা উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন। একই সঙ্গে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ বান্ডিল টিন,শোয়া-বসার জন্য কম্বল ও শুকনো খাবার দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুশীতল গোবিন্দ দেব,স্থানীয় ওয়ার্ড সদস্য।

প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সাহায্য পেয়ে আনন্দিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে তারা আশা করছেন, তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে যে পরিমাণ আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন তার ব্যবস্থা করবেন প্রশাসন ও সমাজের বিত্তশালীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ৮ং ওয়ার্ডের মোশারফ পাড়ায় মৃত গোলিয়া মোহাম্মদের ছেলে মো. লোকমান হোসেন এবং মো. লোকমান হোসেনের ছেলে সাকিল ইসলাম ও বুলবুল আহম্মেদের বাড়ীতে এ আগুন লাগে। এতে তিনটি পরিবারের রান্নাঘর, গোয়াল ঘরসহ ৪টা গরু ও ২টা ছাগল পুড়ে যায়। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোর ৪ লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত।'

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান