ভোটাধিকার সুরক্ষা নিশ্চিতে আমরা আইন করেছি ঃ ইসি রাশেদা
ভোটাধিকার সুরক্ষা নিশ্চিতে আমরা আইন করেছি। ভোটারদের (ভোট কেন্দ্রে) আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
তিনি বলেছেন,‘ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের (ইসি)। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা হেল্পিংহ্যান্ডদের, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনসহ যারা আছেন; তারা বলেছেন এই পরিবেশ বজায় আছে, থাকবে এবং আরও উন্নতি হবে। এই প্রতিশ্রতি তারা করেছেন। যারা (পুলিশ-প্রশাসন) কথা দিয়েছেন আমরা তাদের প্রতি আস্থা রেখেিেছ, বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু সুন্দর ভোট হবে।’
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন,‘এবিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটাররা) দেখতে পাবেন। আমাদের ১২শ’ নির্বাচন আমরা করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নেয়েছি, তা অতীতে ফিরে গেলেই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন। আমরা শুধু মুখের কথা বলি না-কাজও করি, কাজে বিশ্বাসী। কথা এবং কাজ আমাদের এক। এটা আমাদের কাজ, করে যাচ্ছি এবং করে যাবো।’
ভোটারদের ভোট দেয়ার প্রতি অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ভোটারদের আমি বলবো আপানারা ভোটে আসেন এবং ভোট দেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার। আপনার অধিকার আপনি প্রয়োগে সথেষ্ট থাকেন। আন্তরিকতা নিয়ে আসেন। ভোটাধিকার ক্ষেত্র তৈরি হচ্ছে এটা বজায় থাকবে এবং আরও উন্নত হবে। আপনি নির্ভয়ে আসেন। আমরা আপনাদের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আইন করেছি। কেউ আপনাকে বাধা দিলে হুমকি দিলে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনলে অবশ্যই তারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে।’
ভোটার উপস্থিতি না হলে ভোট নিয়ে প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা নেই কারণ আমরা বিশ্বাস করি ভোটাররা আসবে। আমরা আশাবাদী মানুষ আশাবাদীর দলে থাকবে। আসবে না একথা আমি আগেই মাথায় নেব না। আমরা আশাবাদী, অবশ্যই ( ভোটাররা) আসবে ইনশাল্লাহ।’
ভোটে সাংবাদিকদের বাধা-হুমকি ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘আগে আপনাদের (সাংবাদিক) নিরাপত্তার বিষয়ে কিছুই বলা ছিল না। আমরা কিন্তু আইন সংশোধন করেছি। আর বলেছি যদি আপনাদের কেউ ভয়ভীতি দেয়, হুমকি দেয় আপনাদের সরঞ্জাম যদি কেউ কেড়ে নেয়; তাহলে এটাও অপরাধের মধ্যে আসবে এবং শাস্তি পাবে। আইনশৃঙ্খলাবাহিনী এবং যারা মাঠে কাজ করবে তাদের নজরে আনবেন ইনশাআল্লাহ ব্যবস্থা (শাস্তি) হয়ে যাবে।’
এমএসএম / এমএসএম
ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়
প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ ভিত্তিহীন: রামেবি উপাচার্য
তালায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, মামলা ও গ্রেপ্তার ৫
বাঁশখালীতে মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০
নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ
ভূরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত নানান ধরনের সমস্যা তুলে ধরলেন সাধারণ মানুষ
অপরাধ জগতের লাগামহীন সম্রাট 'স্টিভ' পর্নোগ্রাফি মামলায় ঢাকা থেকে গ্রেফতার
আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী