ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খানসামায় এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২২-১২-২০২৩ রাত ৮:১৫

দিনাজপুরের খানসামায় নাজমুন নেহার (১৯) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আমতলীর জামালপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমুন নেহার (১৯) ওই এলাকার রশিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমানের স্ত্রী।থানা পুলিশ সুত্রে জানা যায়, খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আমতলীর জামালপাড়া এলাকার রশিদুলের ছেলে মোস্তাফিজুরের সঙ্গে নাজমুনের বিয়ে হয়।

স্বামী মোস্তাফিজুর রাতে বাসায় গেলে দরজা বন্ধ পায় এরপর সাইড দিয়ে দেখে তার স্ত্রী গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পাশ্বেই ঘুমিয়ে আছেন ৮ মাসের শিশু। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, মেয়েটির গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের পরই বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় ২২ ডিসেম্বর একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৫।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ