ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নির্বাচন বর্জনের ডাক দিয়ে খানসামায় বিএনপির লিফলেট বিতরণ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:০

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত গঠনের লক্ষ্যে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আলম তুহিনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব তোফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.রুবেল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম, ৫ নং ভাবকী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম শাহ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, ৫ নং ভাবকী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন,৫ নং ভাবকী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ উপস্থিত জনগণকে দ্বাদশ জাতীয় সংসদ ডামি নির্বাচনে ভোট না দেওয়ার জন্য নিষেধ করেন। পাশাপাশি অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে বিএনপি নেতা-কর্মীসহ সকলকে রাজপথে নেমে আসার আহবান জানান। লিফলেটে ভোট গ্রহণে নিযুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল প্রদানে বিরত থাকা সহ সকল প্রকার ব্যাংক লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলার কথা লেখা রয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আলম তুহিন বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক উপজেলায় লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে যে কোনো নির্দেশনা আসলে আমরা মানতে প্রস্তুত আছি।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান