ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে লাশ হলো রিফাত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:৩৭

মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ হলেন রিফাত আহমদ (১৫)। সে উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত্যুর খবরে পুরো উপজেলায় শোকের মাতম চলছে।

জানা যায়,উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত আহমদ (১৫) প্রতিদিনের  মত  রাত সাড়ে  ৯ টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় পল্লী বিদ্যুতের মূল খুটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে তার চাচা ফুলতলা বাজারের ব্যবসায়ী ইউসুফ উদ্দিন জানান, সন্ধ্যার পর রিফাত তার সহপাঠীদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। 

স্থানীয় সংবাদকর্মী দেলাওয়ার হোসেন বলেন, রিফাতের মৃত্যুতে পুরো এলাকার শোকের ছায়া নেমে এসেছে। ব্যাডমিন্টন খেলতে গিয়ে আর যেন কারো এমন মৃত্যু না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।জুড়ী থানার ওসি এস.এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা  হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার