চট্টগ্রামে ইলিয়াছ কাঞ্চনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি। শুধু বিএনপির রাজনীতি করার কারণে আনোয়ারার জনপ্রিয় এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন সংবাদ সম্মেলনে।
শনিবার (২৩ ডিসেন্বর) চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে পাঠ করেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা আহমদুর নূর।
আনোয়ার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির নেতাদের মধ্যে আবু তাহের, ইউসুফ, মো. ছৈয়দ হোসেন, মো. শাহ আলম, আকতার, মাহবুবুর রহমান, নূর নবী, আব্বাস বিন নূর, ম কাশেম, শওকত, শাদি, জসিম, জাহেদ, ওসমান প্রমুখ।
সংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ারা উপজেলা বিএনপি নেতা আবুতাহের বলেন, গত ৮ ডিসেম্বর নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ইলিয়াছ কাঞ্চন চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্ত্রী একজন আইনজীবী। তিনি কোন সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত ছিল না। তার পরেও তার বিরুদ্ধে তিনটি গাইবি মামলা দেওয়া হয়েছে। শুধুমাত্র ইলিয়াছ কাঞ্চন চেয়ারম্যানের জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে তাকে এসব মামলা দেয়া হয়।
তিনি বলেন, আনোয়ার আকাশে বাতাসে যখন আওয়ামী লীগ ছাড়া কোন দল ছিলনা, তখন মাত্র ২১ বছর বয়সে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তখন দিনের ভোট রাতে হয়নি। দিনের ভোট দিনে এবং জনগণ ভোট কেন্দ্রে ঘিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে। তার অপরাধ তিনি এলাকার মানুষের সেবায় নিয়োজিত। তার অপরাধ তিনি বিএনপি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে দেশের এক তৃতীয় অংশ মানুষকে বাড়ি ঘর ছেড়ে বনে জঙ্গলে, এদিক সেদিক বসবাস করতে হচ্ছে। তাদের অপরাধ তারা স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দল বিএনপি করে। বিএনপি সমর্থক নেতা-কর্মী শুধু নয়; তাদের মা,বাবা ভাই,বোনও এখন ঘরছাড়া। এই প্রহসন থেকে সবাই মুক্তি চায়।
এমএসএম / এমএসএম
দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ
বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২
বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা
মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বারহাট্টায় জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, প্রায় আড়াই মাস পর থানায় মামলা
মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা
নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা