দোহারে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার দোহারে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ডিসেম্বর) সকালে দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনিসুর রহমান। নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে বলে জানান জেলা প্রশাসক। এবং তিনি সবাই উদ্দেশ্য বলেন প্রার্থীদের জন্য যেমন আইন আছে তেমনি আমাদের জন্যও আইন আছে। আমরা নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভোট গ্রহণের ব্যবস্থা করবো।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হারুন অর রশিদ, দোহার উপজেলা নির্বাচনি কর্মকর্তা তাসিনুর রহমান, নবাবগঞ্জ উপজেলা নির্বাচনি কর্মকর্তা রেজাউল ইসলাম সহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied