ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২, আহত ৭


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ১:২৪

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস-ট্রলির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৭ জন আহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উজিরপুরের বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৮) ও একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে হেলপার রুবেল হাওলাদার (২০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৬টার দিকে নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমন করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক ও হেলপার নিহত হয়। আর বাসটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে বড় রেনট্রি গাছের ভেতর আটকে যায়। তবে বাসের আহত ৭ যাত্রীকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

উজিরপুর ফয়ার সার্ভিস, থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত এবং আহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যানচালচল স্বাভাবিক করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন জানান, বাস ও ট্রলি জব্দ করেছে পুলিশ।নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা