গানের আসরে বসা নিয়ে দ্বন্দ্বে জুয়েল খুনের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার মদনে গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর নজরুল ইসলাম(৫৫)বাড়িতে নাচ গানের আসরে চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুই পক্ষের সংঘর্ষ বাঁধলে কৃষক জুয়েল(৩০) খুন হয়।
কৃষক জুয়েল খুনের ঘটনায় তার বড় ভাই জুবায়ের আহমেদ (৪০) বাদী হয়ে গত শনিবার ২৩ ডিসেম্বর ৩০ জনের নাম উল্লেখ করে এবং ৬/ ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে মদন থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি বছরই নজরুল ইসলামের বাড়িতে যাত্রা গানের আসর জমে উঠে।
চলতি বছরের (১৯ ডিসেম্বর) রাতে কাইটাইল গ্রামের নজরুল মিয়ার বাড়িতে ঝুমুর যাত্রা গানের আসরে চেয়ারে বসা নিয়ে বাঁশরী বাফলা গ্রামের চন্দনের ছেলে মাহফুজ এবং একই গ্রামের নূরুল হকের ছেলে সাব্বিরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরদিন বিকেলে মাহফুজ কাইটাইল বাজারের কেন্দুয়া ও আখাশ্রী রাস্তার মোরে সাব্বিরকে মারধর করে কয়েকজন মিলে।বিষয়টা মীমাংসার করার জন্য গত বৃহস্পতিবার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ দরবার শালিসে বসলে দরবার শালী সে দু' পক্ষের উত্তেজনা সৃষ্টি হয় ,পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে বাঁধে। উক্ত সংঘর্ষে জুয়েল খুন হয় এবং ৩০ জন আহত হয়।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার তিনি বলেন, জুয়েল খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে ,আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান