ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দিনাজপুরবাসীর পাশে থেকে পুলিশি সেবা করতে চাই : এসপি আনোয়ার হোসেন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৩:৪৮
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম-পিপিএম (বার) বলেছেন, আমি সম্মানিত দিনাজপুরবাসীর পাশে থেকে পুলিশি সেবা করতে চাই। দিনাজপুরের নাগরিকবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জেলা পুলিশের প্রতিটি সফল ও ভালো কাজে পাশে থেকে আমাদের উৎসাহ দান করেছেন আপনারা। যে কারণে আমরা আরো বেশি বেশি করে ভালো কাজ করতে পেরেছি এবং ভালো কাজ করে জেলাবাসীর আস্থা অর্জন ও মন জয় করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দিনাজপুর জেলাকে নিরাপদ রাখতে ভূমিকা রাখতে পেরেছি।
 
তিনি ‍আরো বলেন, জেলাবাসীর প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা আমাদের সাহসী করেছে। এ কারণে আমরা সন্ত্রাসী, অপরাধী, চাঁদাবাজ, ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই-বোন ও অকৃতিম সাংবাদিক বন্ধুদের প্রতি, যারা দিনাজপুর জেলাকে একটি নিরাপদ ও মাদকমুক্ত জেলা গড়তে সহায়তা করছেন। 
 
পুলিশ সুপার বলেন, আমি পুলিশ সুপার হিসেবে জেলাবাসীর প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ কারণে যে, জেলার সম্মানিত ও সচেতন নাগরিকগণ পরিপূর্ণভাবে জেলা পুলিশের প্রতিটি সদস্যের ন্যায়সঙ্গত ভালো কাজের আকণ্ঠ সমর্থন দিয়ে আমাদের উৎসাহ দান করেছেন। আপনাদের এই অনুপ্রেরণা আমাদের আরো সাহসী করেছে এবং আমরা নতুন উদ্যমে ভালো কাজগুলো অব্যাহত রাখতে পেরেছি। আমাদের এই ন্যায়সঙ্গত ও ভালো কাজের মূলমন্ত্র জেলার সচেতন নাগরিকদের অনুপ্রেরণা, সহযোগিতা ও আন্তরিকতা।
 
তিনি বলেন, সম্মানিত জেলাবাসীর প্রতি আমার আকুল আবেদন, আপনারা পরিবার-পরিজন, বাবা-মা, আত্মীয়-স্বজনদের নিয়ে নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ ও নিরাপদে থেকে আপনাদের সেবা করতে পারি। আপনাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। দিনাজপুরে প্রতিটি সম্মানিত সদস্য নিরাপদে এবং শান্তিতে ব্যবসা-বাণিজ্য করবে এবং নিরাপদে নিজ গৃহে শান্তিতে বসবাস করবে। সেলক্ষ্যে জেলার প্রতিটি পুলিশ সদস্য নিরপেক্ষভাবে কাজ করে যাবে, এটাই আমাদের প্রতিজ্ঞ‍া। এই প্রত্যাশায় আজীবন কাজ করে যাবে, এটাই আমাদের অঙ্গীকার। দিনাজপুরে প্রতিটি নাগরিক সুস্থ ও নিরাপদে থাকুন এ প্রত্যাশা করছি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার