ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চিত্রনায়িকা মাহিকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ২৪-১২-২০২৩ রাত ১০:৭

গ্রামের এ মাথা হতে ওমাথা ছুটছেন,হাতে ট্রাকের প্রতীক নিয়ে পথে হেঁটে হেঁটে ভোট চাইছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বলেন, সুখে-দুঃখে তিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চান। কাজ করতে চান সবার কল্যাণে। ৭ তারিখে বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়ে আমরা সবাই হাসব, আর চৌধুরী (নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী) একলা একলা কাঁদবে। ওই চৌধুরীকে বিপুল ভোটের মধ্যেমে আমরা পরাজিত করব, ইনশাআল্লাহ। আপনারা ট্রাক মার্কায় ভোট দেবেন। রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার সময় গোদাগাড়ী পৌর এলাকায় তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
 মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। মাহিয়া মাহি বলেন, আমার এবারের ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, চৌধুরীর বিরুদ্ধে। যে চৌধুরী শিক্ষককে অপমান করে, যে চৌধুরী শিক্ষককে সম্মান করতে পারে না। আমার কৃষক ভাইয়েরা পানির অভাবে কৃষি কাজ করতে পারে না। এই বরেন্দ্র ভূমিতে পানির সমস্যা। মা-বোনেরা পানি পান না। কিন্তু সরকার থেকে তো কোটি কোটি টাকা এখানে বরাদ্দ হয় পানির জন্য। এই টাকা কোথায় যায়। তিনি বলেন, আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমাকে জয়ী করলে বরেন্দ্র ভূমিতে পানির যে সমস্যা আমি সেই সমস্যা সমাধান করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন কিনা বলেন। আমি আর কিছু না পারি, সবাইকে সম্মান করতে পারব। মাসে একবার হলেও আপনাদের পাশে বসতে পারবো। আপনাদের সুখ-দুঃখের কথা শুনতে পারব।
 
মাহিয়া মাহি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক বড় লোক বানাই নাই। কিš‘ অনেক বড় মন দিয়েছে। আপনাদেরকে ভালোবাসার। যে মনটা দিয়ে আপনাদের ভালোবাসতে পারব ইনশাআল্লাহ। আপনাদের সাথে দুইটা হাসিমুখে কথা বললেই আপনারা খুশি। কিš‘ আপনাদের সব সময় ভয় দেখিয়ে রাখা হয়। আপনাদের আতঙ্কের মধ্যে রাখা হয়। আমরা এই আতঙ্ক থেকে বাঁচতে চাই। তিনি আরও বলেন, আমি নায়িকা বলে আমাকে দেখতে এসেছেন, নাকি আমাকে ভোটটাও দেবেন আপনারা। আমার খালি মনে হয়- আমি সিনেমা করি এই জন্য আমাকে দেখতে আসছেন আপনারা। আপনাদের নিজেদের দরকারে আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দেবেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র