দুই দফায় বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দুই দফায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।
এর আগে নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার (২৪ ডিসেম্বর) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। মাঝে কুয়াশার ঘনত্ব কমে গেলে ভোর ৫টার দিকে কিছু সময়ের জন্য চালু হলেও আবার বন্ধ করা হয় ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, রোববার রাত ১০টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আজ সকাল ৮টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড