ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা-২ আসন : গানে গানে প্রচারণায় গায়িকা ডলি সায়ন্তনী


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৪:৮

গানে গানে প্রচারণায় ব্যস্ত কণ্ঠশিল্পী ও পাবনা -২ আসনের বিএনএম' র প্রার্থী ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়া) আসন থেকে বিএনএম নামের একটি রাজনৈতিক সংগঠনের ব্যানাওে নোঙর মার্কা প্রতীকে  তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।
গানভক্ত অনুরাগী, ভোটারসহ সাধারণ মানুষের অনুরোধে গাইছেন খালি গলায় হ্যান্ড মাইকে আলোচিত গানের অংশ বিশেষ। ভোট ভিক্ষায় যাচ্ছেন ভোটারদের বাড়ি, পাড়া মহল্লা, অফিস ও হাটবাজারগুলোতে। চাচ্ছেন ভোট, দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রতি।
নির্বাচনী এলাকার ১৫ টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নের পাড়া মহল্লায় ভোটারদের সাথে দেখা সাক্ষাত,  গণসংযোগ ও মতবিনিময় করছেন। গত কয়েকদিন ডলি সায়ন্তনী তার অনুসারীদের সাথে নিয়ে আমিনপুর,  বেলতলা, রানীনগর, বাঘলপুর, ভাটিকয়া, রূপপুর, বাধেরহাট, দুলাই, চরদুলাই, চিনাখড়া, চর চিনাখড়া, তাঁতিবন্দ, মানিকহাট, ঢালারচর, সুজানগরসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
গতকাল তিনি সারাদিন আমিনপুর, কাজিরহাট, বাধেরহাটসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।
জনৈক আওয়ামীলীগ নেতার কাছে ভোট চাইতে গেলে প্রার্থী ডলি সায়ন্তনীকে বলেন, আমি আওয়ামীলীগ করি।  ভোট আপনাকে না দিলেও শুভকামনা জানাই আপনার জন্য। আমি ছোট থেকে আপনার গানের ভক্ত।
বাধেরহাটে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শেষে এক পথসভায় ডলি সায়ন্তনী বলেন, আমি এ এলাকার সন্তান। আমি এলাকায় এসে আবেগ আপ্লুত হয়ে গেছি এলাকার মানুষের ভালোবাসায়। তিনি বলেন, আমি নির্বাচনী মাঠে এসে সার্বিক প্রেক্ষাপটে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলাম। প্রশাসনের যথেষ্ট সাড়া পেয়েছি। আমি ভয়হীনভাবে আমার শক্তি জনগণকে পেয়েছি প্রতিটা জায়গায়। নির্বাচনে কোন বাধা নেই প্রতিপক্ষের।
উন্নয়নের প্রতিশ্রুতির বিষয়ে বলেন, এলাকায় আসার পর দেখলাম অনেক কাজ বাকি আছে। যোগ্য জনপ্রতিনিধির অভাবে এলাকা অবহেলিত। আমি নির্বাচিত হলে ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য সেতু নির্মাণ, এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি করা, অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক পরিস্থিতির পরিবর্তন করা।
তিনি বলেন,‘৭ জানুয়ারী নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নোঙর মার্কা প্রতীকের ভোট দেয়ার আহবান জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির