নড়াইল ২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে প্রার্থীতা ফিরে পেলেন নুর ইসলাম
নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী।
আইনজীবী বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর লায়ন নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা।গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন।
এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। আজ শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে লায়ন নূর ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।
নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হলেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড