পটিয়ায় নৌকার পক্ষে ভোট চাইলেন হেলাল আকবর চৌধুরী বাবর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে পটিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। গনসংযোগ শেষে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস হেলাল আকবর চৌধুরী বাবর পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, স্বাধীনতার পর থেকে দক্ষিণ চট্টগ্রাম ছিল অবহেলিত জনপদ। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ জনপদের চেহারা পাল্টে গেছে। অবহেলিত দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। এসময় বাবর বলেন, আওয়ামী লীগ সরকারের সুশাসন ও উন্নয়নের বিশালকর্মযজ্ঞ পটিয়ার ঘরে ঘরে পৌছে গেছে। এ এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়ন যেভাবে হয়েছে তেমনি অর্থনৈতিক সম্মৃদ্ধিও এসেছে। পটিয়ার মানুষের ভাগ্য বদলে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তাই আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ বাঙালি জাতির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোট বিজয়ী করার দায়িত্ব পটিয়াবাসীর।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ, লিটু দাস বাবলু, রাজিব দত্ত রিংকু, আসিফ মুন্না, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, হাবিব উল্ল্যাহ নাহিদ, কাজী আলমগীর, ফারুকুল ইসলাম অংকুর, মো.দেলোয়ার।
Sunny / Sunny
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড