চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। ২৭ ডিসেম্বর দুপুর আড়াইটার সময় দর্শনা থানাধীন ফোরশেদপুর গ্রামস্থ কোটালী বাজার টু বেগমপুর গামী পাঁকা রাস্তা সংলগ্ন ফোরশেদপুরগামী কাচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোহাম্মদ শিহাব উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ আবেদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স দুপুর আড়াইটার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন ফোরশেদপুর গ্রামস্থ কোটালী বাজার টু বেগমপুর গামী পাঁকা রাস্তা সংলগ্ন ফোরশেদপুরগামী কাচা রাস্তার উপর। এসময় আটক করা হয় হরিশপুর (উত্তরপাড়ার) মৃত আজাদ আলীর ছেলে মোঃ আজিজুল (৫২)কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ৩৪ (চৌত্রিশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান