ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে আলুর বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-১২-২০২৩ দুপুর ২:৫৬

আলুর দাম নিয়ন্ত্রণে নগরের রিয়াজুদ্দিন বাজারের আড়তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চারটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)  মো উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। পাশাপাশি অন্য আড়তদারকেও সতর্ক করে দেয়া হয়েছে। 


জেলা প্রশাসনে পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় কুসুমপুরা ট্রেডার্স, মামুন ট্রেডার্স, শাহ আমানত ট্রেডার্স এবং ইউসুফ ট্রেডার্সকে ৫ হাজার করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে সময় আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়, জমি থেকে ভোক্তা পর্যায়ে আলু বাজারজাত করতে বেশ কয়েক হাত বদল করতে হয়। মূলত এ কারণেই আলুর দাম কয়েক দফায় বেড়ে যায়। আর পাইকারি ব্যবসায়ীদের কাছে থেকে কিনে নিয়ে গিয়ে বাজারের খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আদায়ের জন্য বাড়তি দামে আলু বিক্রি করে। তাই আলুর দাম বেশি রাখার জন্য তারা বাজারের খুচরা ব্যবসায়ীদেরকেই দায়ী করেন। 


এই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং আলু সিন্ডিকেট করে রেখেছে এমন কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পেপারলেস বিজনেস করা যাবেনা,আমরা সবসময় বলি সকল ব্যবসায়ীরা ক্র‍য় ও বিক্রয় রশিদ এর মাধমে ব্যাবসা পরিচালনা করার জন্য। কিন্তু দেখা যায় এটা না করে সিন্ডিকেট হিসেবে এক শ্রেনীর ব্যবসায়ী ব্যাবসা পরিচালনা করেন এটা কখনোই কাম্য নায় তাই অনেককে জরিমানা করা হয়।

Sunny / Sunny

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা