নওগাঁ-২ আসনে প্রতীক পেলেন সন্ধায়-রাতেই মারা গেলেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আমিনুল হক
নওগাঁ-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) আর নেই। ২৯ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুকরণ করেন। ইন্নালিল্লাহে---রাজেউন। আগামী ৭ জানুয়ায়ী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র তিনি উচ্চ আদালতের রিট আবেদনের মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছিলেন। তবে নির্বাচনের মাঠে স্বতন্ত্র ওই প্রার্থীর কোন গণসংযোগ বা তেমন কোন প্রচার প্রচারনা চোখে পড়েনি এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, প্রার্থীতা ফিরে পেতে ঢাকায় অবস্থানকালে গত ২৭ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক শুক্রবার ভোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ১ পুত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো. গোলাম মওলা জানান, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে তার প্রার্থীতা ফিরে পেলে ২৮ ডিসেম্বর সন্ধায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন। তবে নির্বাচনের পূনঃ তফসীল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আজ দুপুরের মধ্যেই তা জানানো হবে।
উল্লেখ্য যে, ধামইরহাট-পত্নীতলা নির্বাচনী (নওগাঁ-২) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাপা নেতা এড. তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দীতা করছেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান