ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আগের সরকারের নীতিতে পরিবর্তন, ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ২:২৬

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেশটির নবনির্বাচিত অতি-ডানপন্থি প্রেসিডেন্ট জাভিয়ের মিলি এই ঘোষণা দিয়েছেন। তবে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক জোরালো করার অঙ্গীকার করেছেন তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত ২৮ ডিসেম্বর তারিখের একটি চিঠিতে মাইলি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের বলেছিলেন ব্রিকস ব্লকে আর্জেন্টিনার সদস্য হওয়ার সময়টি উপযুক্ত নয়।

মাইলি তার চিঠিতে উল্লেখ করেছেন বিদেশ নীতিতে তার দৃষ্টিভঙ্গি আগের সরকারের চেয়ে অনেক দিক থেকে আলাদা। ফলে আগের প্রশাসনের কিছু সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

চলতি বছরের ডিসেম্বরে আর্জেটিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জাভিয়ের মিলি। এরপরই তিনি বেশ কিছু মৌলিক বিষয় সংস্কারের ঘোষণা দিয়েছেন। বলা হয়েছে আগের সরকারের বিদেশ নীতিতে অনেক পরিবর্তন আনা হবে।

আর্জেন্টিার মধ্য-বামপন্থি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার উপায় হিসেবে ব্রিকসে আর্জেন্টিনার অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন, বিশ্ব জিডিপিতে ব্রিকসের অবদান প্রায় ২৫ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিকসে যোগ দেওয়ার কথা ছিল আর্জেন্টিনার।

গত কয়েক বছরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সবচেয়ে বেশি সমস্যা উচ্চ মূল্যস্ফীতি। তাই দেশটির নতুন সরকার বেশ কিছু অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর আগে নতুন প্রশাসন নিজস্ব মুদ্রার মান ও ব্যয় কমানোর ঘোষণা দেয়।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক